ডিমেনশিয়া কী?

Dementia information

বয়স বাড়ার সাথে সাথে সবার ডিমেনশিয়া হয়ে থাকে এমনটা কিন্তু নয়। এটি বিভিন্ন রোগের কারণে হয়ে থাকে।

আমাদের মস্তিষ্ক আমরা যা ভাবি, অনুভব করি, মনে করি এবং করি সবকিছু নিয়ন্ত্রণ করে।

এমন কিছু রোগ রয়েছে যা একজন ব্যক্তির মস্তিষ্ককে সঠিকভাবে কাজ করতে বাধা দেয়। যখন একজন ব্যক্তির মধ্যে এই রোগগুলোর একটি থাকে, তখন তার চিন্তাভাবনা করতে, মনে রাখতে এবং কথা বলতে সমস্যা হতে পারে। তারা এমন কিছু বলতে অথবা করতে পারেন যা অন্যদের কাছে অদ্ভুত বলে মনে হয়, এবং দৈনন্দিন জিনিসগুলো করা কঠিন বলে মনে করেন। তারা ব্যক্তি হিসাবে যেমন ছিলেন সেরকম আছেন বলে মনে হয় না।

যখন এই সমস্যাগুলো সময়ের সাথে আরো খারাপ হতে থাকে, তখন ডাক্তাররা এগুলো বর্ণনা করার জন্য ডিমেনশিয়া শব্দটি ব্যবহার করে থাকতে পারেন।

ডিমেনশিয়া এমন কিছু নয় যা বয়স বাড়ার সাথে সাথে প্রত্যেকেরই হয়ে থাকে। এটি বিভিন্ন রোগের কারণে হয়। এই রোগগুলো মস্তিষ্কের বিভিন্ন অংশকে প্রভাবিত করে, তাই এগুলো বিভিন্ন উপায়ে লোকজনকে প্রভাবিত করে।

Find out all about dementia

Download our free booklet

All about dementia

PDF, 2.2 MB, 13 pages

কারা ডিমেনশিয়ায় আক্রান্ত হন?

ডিমেনশিয়া যে কাউকে আক্রান্ত করতে পারে।

  • যুক্তরাজ্যে প্রায় 1,000,000 লোকের ডিমেনশিয়া রয়েছে।
  • যুক্তরাজ্যে পুরুষদের তুলনায় ডিমেনশিয়ায় আক্রান্ত নারীর সংখ্যা বেশি
  • 75 বছরের বেশি বয়সী লোকজনদের ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তবে এটি অল্প বয়স্ক ব্যক্তিদেরও আক্রান্ত করতে পারে।
RS851_Alex_Wallace_Photography_ARUK__Rebrand_House_001-552-scaled-2

ডিমেনশিয়া কিভাবে কাউকে আক্রান্ত করে?

আমাদের বেশিরভাগই সময়ে সময়ে কিছু কিছু জিনিস ভুলে যাই, যেমন আমরা আমাদের চাবিগুলো কোথায় রেখেছিলাম। এর মানে এই নয় যে আমাদের ডিমেনশিয়া আছে। যখন কারও ডিমেনশিয়া হয়, তখন উপসর্গগুলো ধীরে ধীরে খারাপ হতে থাকে ফলে তা দৈনন্দিন জীবন-যাপন চালিয়ে নেবার পথে এসে যায়।

যখন লোকজনের ডিমেনশিয়া হয়, তখন আপনি এগুলো কিছু ঘটতে দেখতে পারেন:

  • Confusion-Teal & Steel white

    সাম্প্রতিক ঘটনা, নাম এবং চেহারাগুলো ভুলে যাওয়া।

  • Calendar-Orange & Steel white

    দিনের তারিখ অথবা সময় সম্পর্কে নিশ্চিত না হওয়া।

  • Repetition

    অল্প সময়ের মধ্যে প্রায়শই একই প্রশ্ন জিজ্ঞেস করা।

  • Icons-ARUK-Cool Mandarin_Getting lost

    মনোযোগ দেওয়া অথবা সহজ সিদ্ধান্ত নেওয়া কঠিন হওয়া।

  • Magnifying glass-Mandarin & Steel white

    জিনিসপত্র ভুল জায়গায় রাখা।

  • Icons-ARUK-Occasional Teal_Chat

    সঠিক শব্দ ব্যবহার করতে অথবা অন্য লোকের কথা বুঝতে অসুবিধা হওয়া।

  • decisions icon AT

    মনোযোগ দেওয়া অথবা সহজ সিদ্ধান্ত নেওয়া কঠিন হওয়া।

  • Icons-ARUK-Fearless Orange_Sadness

    কারো অনুভূতি এবং আচরণের পরিবর্তন, দুঃখিত হওয়া অথবা সহজে বিচলিত হওয়া, অথবা জিনিসের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা।

এমনটি কেন ঘটে?

ডাক্তার এবং বিজ্ঞানীরা ডিমেনশিয়া সম্পর্কে আরো জানতে কঠোর পরিশ্রম করছেন - এর কারণগুলো সহ।

কিছু কিছু লোকের ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় বেশি হতে পারে, যেমন যাদের স্ট্রোক হয়েছে তাদের, অথবা যাদের রয়েছে:

  • ডায়াবেটিস
  • উচ্চ রক্তচাপ
  • হাই কোলেস্টেরল
  • বিষণ্ণতা।

এর কী প্রতিকার আছে?

এই মুহূর্তে এমন কোনো ওষুধ নেই যা ডিমেনশিয়ার নিরাময় করতে পারে।

একজন ব্যক্তির একবার ডিমেনশিয়া হলে, এটি তাদের বাকী জীবনই থেকে যাবে। সময়ের সাথে সাথে এগুলো আরো খারাপ হতে থাকবে।

কিছু কিছু ওষুধ আছে যা দৈনন্দিন জীবনকে একটু সহজ করার মাধ্যমে, কিছু সময়ের জন্য সাহায্য করতে পারে। এমনও দলীয় কার্যক্রম থাকতে পারে যাতে লোকজন তাদের উপসর্গগুলোকে সাথে করে আরো ভালভাবে বাঁচতে সহায়তার জন্য অংশগ্রহণ করতে পারেন। আপনার ডাক্তার আপনাকে এগুলো সম্পর্কে আরো বলতে পারবেন।

আমি কি নিজের ডিমেনশিয়া হওয়া বন্ধ করতে পারি?

কারো ডিমেনশিয়া হওয়া আটকানোর কোনো নিশ্চিত উপায় নেই, কিন্তু এমন কিছু কিছু জিনিস আছে যা আমরা করতে পারি যা আমাদের হওয়ার সম্ভাবনাকে কম করতে পারে।

  • Heart-Teal

    রক্তচাপ এবং কোলেস্টেরল সহ আপনার হার্টের স্বাস্থ্য পরীক্ষা করতে আপনার ডাক্তারকে বলুন, এবং যদি এগুলো খুব বেশি হয় তবে তাদের পরামর্শ মেনে চলুন।

  • Apple-Orange & Steel white

    প্রচুর ফল এবং শাকসবজি সহ সুষম খাবার খান।

  • Blood drop

    আপনার যদি ডায়াবেটিস হয়ে থাকে তবে আপনার ডাক্তারের পরামর্শ মেনে চলুন।

  • Brain (top down)-Mandarin

    আপনার মস্তিষ্ক ব্যবহার করতে থাকুন - আপনি উপভোগ করেন এমন কার্যকলাপ অথবা সোশ্যাল গ্রুপগুলোর মাধ্যমে।

  • Smoking-Teal & Steel white (2)

    ধূমপান করবেন না।

  • running icon AT

    সক্রিয় থাকুন এবং বসে বসে খুব বেশি সময় ব্যয় না করার চেষ্টা করুন।

  • scale icon

    আপনার ওজন স্বাস্থ্যকর রাখুন।

  • beer icon AT

    প্রতি সপ্তাহে 14 ইউনিটের কম অ্যালকোহল পান করুন।

  • Icons-ARUK-Fearless Orange_Listening

    আপনার শ্রবণশক্তি এবং দৃষ্টিশক্তি নিয়মিত পরীক্ষা করান এবং যদি নির্ধারিত হয় তবে যেকোনো চিকিৎসা অনুসরণ করুন।

  • Icons-ARUK-Cool Mandarin_Giving

    বিশ্ব এবং আপনার চারপাশের মানুষের সাথে সংযুক্ত থাকুন।

কোথায় সহায়তার জন্য যেতে হবে

আপনি যদি মনে করেন যে আপনার পরিচিত কারো ডিমেনশিয়া হয়ে থাকতে পারে, তাহলে তাদের ডাক্তারের কাছে যেতে উৎসাহিত করুন।

তাদের সমস্যা কী কারণে হতে পারে ডাক্তার তা পরীক্ষা করবেন। কখনো কখনো, ব্যক্তিটিকে দ্বিতীয় ডাক্তারের কাছে পাঠানো হতে পারে যিনি তাদের ডিমেনশিয়া আছে কিনা তা তাদেরকে বলতে পারবেন। আপনি আপনার আত্মীয় অথবা বন্ধুকে সাথে নিয়ে যেতে পারেন যদি তারা আপনাকে তা করতে বলেন।

যদি ডাক্তার এমন কিছু বলেন যেটির ব্যাপারে আপনি নিশ্চিত নন, সেক্ষেত্রে আপনি তাদেরকে ব্যাখ্যা করতে বলতে পারেন।

এখানে কিছু দরকারি যোগাযোগের তথ্য দেওয়া হল

Admiral Nurses ডিমেনশিয়া রোগী ও তাদের পরিবারদেরকে বাস্তবিক পরামর্শ, সহায়তা ও টিপস দিয়ে থাকে।
০৮০০ ৮৮৮ ৬৬৭৮

Alzheimer’s Society তথ্য, সাহায্য ও স্থানীয় সহায়তা গ্রুপের ব্যবস্থা করে থাকে। তাদের কাছে অনুবাদ সেবাও উপলব্ধ।

Alzheimer Scotland সহায়তা সেবা, তথ্য ও পরামর্শ দিয়ে থাকে তাদেরকে যারা স্কটল্যান্ডে থাকে।
০৮০৮ ৮০৮ ৩০০০

ডিমেনশিয়া গবেষণা ও অংশগ্রহণ সংক্রান্ত প্রশ্ন? আমাদেরকে কল করুন সোমবার থেকে শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত
০৩০০ ১১১ ৫১১১
infoline@alzheimersresearchuk.org

কলগুলো গোপনীয় রাখা হয় এবং এক্ষেত্রে অনুবাদ সেবাও উপলব্ধ।

লিফলেট ২০২4 সালের নভেম্বর মাসে আপডেট করা হয়েছে
২০২6 সালের নভেম্বর মাসে পুনঃবীক্ষণ করা হবে

Information on this page does not replace any advice that doctors, pharmacists or nurses may give you.

This information was updated in May 2026 and is due for review in May 2028. It was written by Alzheimer's Research UK's Information Services team with input from lay and expert reviewers. Please get in touch if you'd like a referenced copy.
This information is produced with support from The Perfume Shop who had no input into the content.

TPS LOGO Primary Logo